আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2021-09-03 ইং
আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল ছবির ক্যাপশন:
পদ্মা সেতু ও মেট্টোরেল দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আলমডাঙ্গা অফিস: পদ্মা সেতু ও মেট্টোরেল দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা স্তম্ভ মোড় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে চারতলার মোড় ঘুরে এরশাদ মঞ্চে শেষ হয়। আনন্দ মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম টুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জুয়েল, হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসানুল হক ট্যাক্টর ও হারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল হক। যুগ্ম আহব্বায়ক নাজমুল হোসাইনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল, রাজু, লিটন আলী, রাসেল, আব্দুল লতিফ, আসাদুল, রহিদুল, মিলন, নজরুল ইসলাম তহিদ, রকি, রমিও, সাফায়েত আলী, জসিম উদ্দিন, শিমুল, হারুন অর রশিদ, সুমন, মাসুদ, উৎপল, ইমরান, রনি, রানা, ছাত্রলীগ নেতা সাগর, জজ, শাওন, শিহাব, সাইফুল, মামুন, ডাবলু, প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)