আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চার গরু ব্যবসায়ী আহত

আপলোড তারিখঃ 2021-09-03 ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চার গরু ব্যবসায়ী আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কে পণ্য বোঝাই ট্রাক ও গরু বোঝাই নসিমনের মুখোমুখী সংঘর্ষে চালকসহ চার গরু ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে জগন্নাথপুর স্কুলের নিকট এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কামালপুর গ্রামের নসিমন চালক ফজলুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৪০), একই গ্রামের গরু ব্যবসায়ী নয়া মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৪২), মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুল হালিম (৪৫) ও বকসিপুর গ্রামের মৃত মহর আলীর ছেলে সাইদুল (৪০) গরুর ব্যবসা করেন। গতকাল গরু বিক্রয় করার জন্য ১৪টি গরু নিয়ে কুষ্টিয়ার পোড়াদহ গরুর হাটে গরু বিক্রয় করার জন্য যাচ্ছিলেন। গরু বোঝাই গাড়ি নিয়ে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে কুষ্টিয়ার দিকে থেকে আসা পণ্য বোঝাই ট্রাকের (ঝিনাইদহ-ট-১১-০৯৯৯) সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় গরুর গাড়ির চালকসহ চার গরু ব্যবসায়ী গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হন। আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে আলমডাঙ্গার স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এদিকে পণ্য বোঝাই ট্রাকের ড্রাইভার পালিয়ে যান। পরে পাইকপাড়া ক্যাম্প পুলিশ ট্রাকটি উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)