দর্শনায় সাংবাদিক আওয়ালের ভাই ওমর ফারুকের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2021-09-02 ইং
দর্শনায় সাংবাদিক আওয়ালের ভাই ওমর ফারুকের ইন্তেকাল ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আওয়াল হোসেনের মেজো ভাই ওমর ফারুক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দর্শনা পরাণপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। গতকাল বুধবার বেলা পৌনে দুইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিন বছর ধরে রক্ত শূন্যতাসহ শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বিছানাগত ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল এশার নামাজের পর পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে রাতেই গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, তাঁর মৃত্যুতে দর্শনা শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক হারুন রাজু, সহসভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এস এম ওসমান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল, চঞ্চল মেহমুদ ও আহসান হাবিব মামুন। এছাড়া দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, গত ৭ মাস ২৫ দিন পূর্বে দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে তাঁর বড় ভাই নজির আহম্মদ ওরফে নজির ড্রাইভার সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)