চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2021-09-02 ইং
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় সাপের কামড়ে হিমেল বাবু (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বড়দুধপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে পরিবারের শিশু হিমেলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু হিমেল দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বড়দুধপাতিলা গ্রামের পূর্বপাড়ার মহিদুল ইসলামের ছেলে। নিহত শিশু হিমেল বাবুর পিতা কেরু অ্যান্ড কোম্পানির চাকরিজীবী মহিদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সকাল ১০টার দিকে তার মায়ের থেকে টাকা নিয়ে বাড়ির পাশের একটি দোকানে চকলেট কিনতে যায় আমার হিমেল বাবু। দোকান থেকে ফেড়ার সময় তার পায়ে একটি সাপে কামড় দেয়। এসময় স্থানীয় ব্যক্তিরা দ্রুত হিমেলকে আমাদেও বাড়িতে নিয়ে আসে। আমি খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে হিমলকে নিয়ে গ্রামের একটি কবিরাজের নিকটে যায়। কবিরাজ হাসপাতালে নিতে বলায় দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসি। কিন্তু তার আগেই আমার একমাত্র নিষ্পাপ ছেলেকে আল্লাহ নিয়ে চলে গেল।’ এবিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, পরিবারের সদস্যরা দুপুর ১২টার দিকে শিশুটিকে জরুরি বিভাগে নেয়। শিশুটিকে সাপে কামড়েছে বলে তারা জানায়। তবে আমরা শিশুটিকে জরুরি বিভগে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)