চুয়াডাঙ্গায় উপসর্গে ১ জনসহ দেশে ৭৯ জনের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-09-02 ইং
চুয়াডাঙ্গায় উপসর্গে ১ জনসহ দেশে ৭৯ জনের মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুরে নতুন ৬ জনসহ গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৬২ জন শনাক্ত নিজস্ব প্রতিবেদক: দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দুই মাস পর টানা পঞ্চম দিনেও গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একশ’র নিচে। গতকাল দেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৯ জনের। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেঁড়ে দাড়িয়েছে ২৬ হাজার ২৭৮ জনে। গত ২৪ ঘষ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছে ৫ হাজার ৯৯৯ জন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে একজেরন মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯ জনের শরীরে। এছাড়াও, গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ জন। এসময় এ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭২৫ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৮ জনে। নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে সদর উপজেলার ১০ জন, আলমডাঙ্গার ৩ জন, দামুড়হুদা উপজেলার ৪ জন ও জীবননগরের ২ জন রয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭২৫ জন। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১৬২টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৯টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ১৪৩টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ১১.৭২ শতাংশ। গতকাল জেলায় করোনা থেকে নতুন আরও ৪৭ সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ১৪৬ জন। গত এক সপ্তাহে জেলায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪.৫৭ শতাংশ। এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন সুস্থ হয়েছেন বাকী ২ জন চিকিৎসাধীন রয়েছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৬ হাজার ৩৮৪টি, প্রাপ্ত ফলাফল ২৬ হাজার ৮২১টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৭২৫ জন। জেলায় বর্তমানে ৩৮১ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৩৫৯ জন ও হাসপাতাল আইসোলেশনে ২২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৮ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুরে নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে সদর উপজেলার ৫ জন ও গাংনী উপজেলর ১ জন রয়েছে। এসময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল বুধবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ ল্যাবে পরীক্ষিত আরও ৯৯টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৬টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬.০৬ শতাংশ। নতুন আক্রান্ত ৬ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১২৪ জন। এর মধ্যে সদর উপজেলার ৫৪ জন, গাংনী উপজেলর ৫৪ জন ও মুজিবনগর উপজেলার ১৬ জন রয়েছে। এ পর্যন্ত মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৬ জন ও মুজিবনগর উপজেলার ৩৯ জন রয়েছে। সারা দেশ: দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দুই মাস পর টানা পঞ্চম দিনের মতো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা একশো জনের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ২৭৪ জনে। গত শনিবার করোনায় মৃত্যু এক‘শর নিচে নামে। ওই দিন মারা যান ৮০ জন। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৭৯ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন রয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৩ জন ও মহিলা ৩৬ জন। যাদের মধ্যে বাসায় তিনজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)