চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ অধিকতর প্রচারের মাধ্যমে : জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-05-25 ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ অধিকতর প্রচারের মাধ্যমে : জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যৌথভাবে এ আয়োজন করে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন। অনুষ্ঠানে বক্তারা ভোক্তা অধিকার নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। সাথে সাথে খাদ্যদ্রব্যে ভেজাল পরিহারে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। মিথ্যা বিজ্ঞাপন, ওজনে কারচুপি, পণ্যের নকল নিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ভোক্তার প্রতি অবহেলা না করার জন্য গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)