ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের কর্মশালায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম
50নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ প্রতিরোধে শিশু, তরুণ এবং অভিভাবকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা জেলা। এ আয়োজনে সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন ও হ্যাপি ড্রিম ফাউন্ডেশন। জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের এনসিটিএফ সদস্যদের মধ্যে প্রায় অর্ধশত শিক্ষার্থী ও অভিভাবক এ কর্মশালায় অংশ নেন। কর্মশালার শেষে বাল্যবিবাহ প্রতিরোধে ‘বাল্যবিবাহকে না বলি’ লাল কার্ড দেখানো হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকেই কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের ভূমিকা সব থেকে বেশি। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধী। অভিভাবকদের পাশাপাশি যদি বন্ধু ও বান্ধবীরা এককথায় শিক্ষার্থীরায় যদি বাল্যবিবাহ প্রতিরোধে কাজ শুরু করে, তাহলে সমাজ থেকে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা যাবে।
তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে এনসিটিএফ যে কাজগুলো করছে, তা সত্যিই অসাধারণ। স্কুল-কলেজের বাঁচ্চারাই যদি তাদের সহপাঠীদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে, তাহলে বাল্যবিবাহ হবেই না। আমাকে বা আমাদেরকে তোমরা জানাবে। বাল্যবিবাহ প্রতিরোধে ম্যাসেজ দিলেই পুলিশ ব্যবস্থা নিবে। একটিও বাল্যবিবাহ হতে দেওয়া যাবে না।’
চুয়াডাঙ্গা জেলা এনসিটিএফ’র সভাপতি ফজলে রাব্বি আন্তরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার সাজিদ ইসলাম, 40 ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী।
জেলা এসনিটিএফ-এর শিশু সংসদ সদস্য শাহরিয়ার নাফিজ সাঁঝ ও যুগ্ম সাধারণ সম্পাদক হৃদিতা জামানের পরিচালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এসসিটিএফ-এর জেলা ভলেন্টিয়ার সাফ্ফাতুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান নিশাত ও ছাত্রলীগ নেতা সানজিদ আহমেদ। মুক্ত আলোচনায় এনসিটিএফ-এর শিশুদের মধ্যে বক্তব্য দেন জেলা এনসিটিএফ-এর সাধারণ সম্পাদক জায়িফ হাসান, শিশু সাংবাদিক জারিন তাসনিম শিলা, ভি জে স্কুল কমিটির শিশু সাংবাদিক নাঈম হাসান, সদর উপজেলা কমিটির শিশু সংসদ সদস্য আনভী তাসনিম লাবণ্য, সরকারি বালিকা স্কুল কমিটির শিশু সাংবাদিক শাহানুর আক্তার তারিন, জেলা কমিটির শিশু গবেষক মিথিলা ফাহারিয়া প্রমুখ।
