ছবির ক্যাপশন:
সারা দেশে ৮৬ জনের মৃত্যু, মেহেরপুরে ৮ জনসহ দেশে ৩৩৫৭ জন শনাক্ত
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে উন্নতি হচ্ছে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি। দুই মাস পর টানা চতুর্থ দিনেও গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একশ’র নিজে ৮৬ জনের। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেঁড়ে দাড়িয়েছে ২৬ হাজার ১৯৫ জনে। গত ২৪ ঘষ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছে ৪ হাজার ১০২ জন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে করোনা আক্রান্ত একজন ও গতকাল হাসপাতালের ইয়োলো জোনে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে অপর একজনের। এদিনে জেলায় নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও, গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন। এসময় এ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় একদিনে করোনা আক্রান্ত ও উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ২০৮ জনে। এসময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে। নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, আলমডাঙ্গার ২ জন ও জীবননগরের একজন রয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭০৬ জন।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১৫১টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১০টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ১৪১ টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ৬.৬২ শতাংশ। এদিকে গত সোমবার হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়। গতকাল এই মৃত্যু বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। এদিকে গতকাল সদর হাসপাতালের ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। গতকাল জেলায় করোনা থেকে নতুন কেউ সুস্থ হয়নি। এনিয়ে জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৯ জন।
গত এক সপ্তাহে জেলায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৯ শতাংশ। এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন সুস্থ হয়েছেন বাকী ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৬ হাজার ৩১০ টি, প্রাপ্ত ফলাফল ২৬ হাজার ৬৫৯টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৭০৬ জন। জেলায় বর্তমানে ৩৯৯ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৩৭৯ জন ও হাসপাতাল আইসোলেশনে ২০ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৮ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে সদর উপজেলার ৪ জন, গাংনী উপজেলর ৩ জন ও মুজিবনগর উপজেলার ১ জন রয়েছে। এসময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ ল্যাবে পরীক্ষিত আরও ১১৯টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬.৭২ শতাংশ। নতুন আক্রান্ত ৮ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৮ জন। এর মধ্যে সদর উপজেলার ৬৩ জন, গাংনী উপজেলর ৫৬ জন ও মুজিবনগর উপজেলার ১৯ জন রয়েছে। এ পর্যন্ত মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৬ জন ও মুজিবনগর উপজেলার ৩৯ জন রয়েছে।
সারা দেশ:
দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দুই মাস পর টানা চতুর্থ দিনের মতো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা একশো জনের নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ১৯৫ জনে। গত শনিবার (২৮ আগস্ট) করোনায় মৃত্যু এক শ’র নিচে নামে। ওই দিন মারা যান ৮০ জন। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৩৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। গতকাল সোমবার দেশে করোনায় শনাক্তের হার ছিলো ১২ দশমিক ০৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৬১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৮৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন ও ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৪ জন ও মহিলা ৪২ জন। যাদের মধ্যে বাসায় একজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছেন।
