দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নিহত

আপলোড তারিখঃ 2021-09-01 ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৭৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কার্পাসডাঙ্গা-মুন্সিপুর সড়কের পাশে অবস্থিত বিশ্বাস কিন্টার গার্টেন অ্যান্ড হাফিজিয়া মাদ্রাসার নিকট এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গতকাল দুপুরে দামুড়হুদা থেকে মুক্তিযোদ্ধা ভাতার টাকা উত্তোলন করে দুপুর দুইটার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে উক্ত স্থানে পৌঁছালে পিছন থেকে একই ইউনিয়নের বয়রা গ্রামের বেল্টু মিয়ার ছেলে হাফিজুল (৩০) পাওয়ারট্রিলারের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পাওয়ারট্রিলারের ড্রাইভার ও পথচারীরা তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম উপজেলার মুন্সিপুর গ্রামের রতন শেখের ছেলে। তাঁর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার সকাল ১০টায় গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)