সংক্রমণ কিছুটা কমেছে, তাই বলে উদাসীন হলে চলবে না

আপলোড তারিখঃ 2021-09-01 ইং
সংক্রমণ কিছুটা কমেছে, তাই বলে উদাসীন হলে চলবে না ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় কর্মশালার উদ্বোধনকালে তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম সমীকরণ প্রতিবেদন: ‘করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ও অন্যের সুরক্ষার স্বার্থে বাড়ির বাইরে বের হলে আমাদের সকলকেই মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংক্রমণ কিছুটা কমেছে। তাই বলে উদাসীন হলে চলবে না। মাস্ক পরার গুরুত্ব কমেনি।’ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্যে উপরোক্ত আহ্বান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও যোগযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। করোনাভাইরাস বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় এসপায়ার ইনোভেট প্রোগ্রাম জিওবির উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালার সভাপতি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি জেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে চুয়াডাঙ্গার কর্মসূচি বাস্তবায়ন, চিকিৎসাসহ যাবতীয় তথ্য তুলে ধরেন। উদ্বোধক সিনিয়র সচিব মাস্ক পরার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বিশ্বের বহু দেশের চেয়ে আমরা অনেকটা সামাল দিতে পেরেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সর্বসাধারণ অনেকটাই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে। এখনও ঝুঁকি রয়েছে। ফলে আমাদের সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে। শতভাগ মাস্ক পরলে সংক্রমণ শূন্যের কোঠায় নেওয়া সম্ভব হবে।’ আয়োজিনে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। তিনি ভাইরাস সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, ‘ভ্যাকসিন নিলেও আমাদের মাস্ক পরতে হবে। মাস্ক শুধু নভেল করোনাভাইরাস থেকেই সুরক্ষা দেবে না, অন্যান্য অনেক ক্ষতিকর ধুলিকণা থেকেও রক্ষা করে।’ আয়োজনের সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত। কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া আফরিন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. এ এস এম ফাতেহ আকরাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)