ছবির ক্যাপশন:
মেহেরপুরে ১০ জন শনাক্ত, সারা দেশে করোনায় মৃত্যু একশর নিচে
নিজস্ব প্রতিবেদক:
পর পর তিনদিন দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একশ’র নিচে রয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেঁড়ে দাড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে। গত ২৪ ঘষ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছে ৬ হাজার ১৮৬ জন। এদিকে, টানা এক মাস পর আক্রান্ত শূণ্য চুয়াডাঙ্গা। গতকাল সোমবার জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। এদিন হাসপাতালের ইয়োলো জোনে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে, গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১০ জন। এসময় এ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।
চুয়াডাঙ্গা:
টানা একমাস পর করোনা আক্রান্ত শূন্য দিন দেখলো জেলাবাসী। গতকাল জেলায় নতুন করে কারও শরীরে করোান শনাক্ত হয়নি। এদিকে করোনা আক্রান্ত হয়ে কারও মৃতুও হয়নি। তবে গতকাল সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৯৬ জন ও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০৭ জনের। গতকাল সোমবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ কোন নমুনা সংগ্রহ ও পরীক্ষা না করায় এদিন আক্রান্ত শূণ্য রয়েছে। পূর্বের পেন্ডিং নমুনা না থাকায় কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকেও কোন ফলাফল আসেনি। গতকাল সদর হাসপাতালের ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। এর পূর্বে জেলায় সর্বোশেষ গত জুলাই মাসের ৩০ তারিখে কেউ করোনায় আক্রান্ত হয়নি। টানা ৩০ দিন পর গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে গতকালও চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত শূণ্য দেখানো হয়েছে। গতকাল জেলায় করোনা থেকে আরও ৮০ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, ‘গতকাল সরকারি ছুটি থাকায় জেলার দুটি করোনা পরীক্ষাকেন্দ্রই বন্ধ ছিলো। এদিন কোন পরীক্ষা না হওয়ায় করোনা শনাক্ত শূন্য রয়েছে। তবে উপসর্হ নিয়ে ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৮৭ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। গত এক সপ্তাহে জেলায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন সুস্থ হয়েছেন বাকী ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৬ হাজার ২০০ টি, প্রাপ্ত ফলাফল ২৬ হাজার ৫০৮টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৬৯৬ জন। জেলায় বর্তমানে ৩৯০ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৩৬৫ জন ও হাসপাতাল আইসোলেশনে ২৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৭ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৭ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ১০ জনই সদর উপজেলার বাসিন্দা। এসময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল সোমবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ ল্যাবে পরীক্ষিত আরও ৭১টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১০টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪.০৮ শতাংশ। নতুন আক্রান্ত ১০ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৮ জন। এ পর্যন্ত মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৬ জন ও মুজিবনগর উপজেলার ৩৯ জন রয়েছে।
সারাদেশ:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ২৬ হাজার ১০৯ জন। গত শনিবার (২৮ আগস্ট) করোনায় মৃত্যু একশ’র নিচে নামে। ওই দিন মারা যান ৮০ জন। সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষার বিপরীতে ৩ হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যেখানে শনাক্তের হার ১২ দশমিক ০৭ শতাংশ। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ২১ হাজার ৮৮৬ জন। দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
