মেহেরপুর ছাত্র শিবিরের সাবেক নেতা ডলার গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-08-30 ইং
মেহেরপুর ছাত্র শিবিরের সাবেক নেতা ডলার গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানা ডলারকে গ্রেপ্তার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গতকাল রোববার রাতে ডিবির ওসি জুলফিকার আলীর নেতৃত্বে ডিবির এসআই মো. হাবিবুর রহমান, এসআই অজয় কুমার কুণ্ডু, এএসআই মো. মাহতাব উদ্দিন ও এএসআই মো. হেলাল উদ্দিন মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেরপুর থানার মামলা নম্বর ২২ তারিখ ২০/১২/২০২০ ধারা ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫(৩)/২৫ ডি এর এজাহারনামীয় আসামি মো. সোহেল রানা ডলারকে (৩৬) আটক করা হয়। ডলার স্টেডিয়াম পাড়ার শামসুদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে নাশকতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা বিচারাধীন আছে বলে জানান ডিবি পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)