ছবির ক্যাপশন:
কৃষক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার কৃষক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত সচিব ও কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ।
চুয়াডাঙ্গা জেলার কৃষির উৎপাদন নিয়ে কথা বলতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব ও কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, বাংলাদেশের রপ্তানির বেশিরভাগই কৃষির ওপর নির্ভর করে। আমাদের দেশে যে ফসল উৎপাদন হয়, বিশ্বের অন্যান্য দেশের চেয়ে মান অনেক ভালো। বিশ্ব বাজারে বাংলাদেশের কৃষিজাত পণ্যের রপ্তানি বাড়াতে হলে পণ্যের মান আরও বাড়াতে হবে। সব ধরনের ফসল উৎপাদনে বাংলাদেশের সম্ভাবনাময় জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলা এগিয়ে আছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি বিপণন অধিদদপ্তরের পরিচালক (গবেষণা ও আইসিটি) কাজী আবুল কালাম, কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক (গবেষণা ও আইসিটি) দেওয়ান আশরাফুল হোসেন, কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ রাজু আহমেদ, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রদারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল মাজেদ প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাবিবুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এইচ এম শামিমুজ্জামন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সাংবাদিক শাহ আলম সনি, কৃষকদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ ও ডিঙ্গেদহ হাটখোলা বাজারের দোয়াল্লিন মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন নেজারাত ডেপুটি কালেক্টর সবুজ কুমার বশাক, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি শামসুজ্জামান খোকন, সহসম্পাদক মশিউর রহমান আবু, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফিসহ আরও অনেকে।
