ছবির ক্যাপশন:
মুজিবনগরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
সোহাগ মন্ডল, মুজিবনগর:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে মুজিবনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুজিবনগর উপজেলা কমপ্লেক্স অডিটরিয়ামে এ সবঅ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনছার আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগের কর্মী হতে হবে। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করতে হলে দলের একজন নিঃস্বার্থ কর্মী হতে হবে। একজন নিঃস্বার্থ কর্মী ছাড়া দল ও দেশের মানুষের উন্নয়ন ঘটবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষের কল্যাণে সারা দেশে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা এই দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন রাস্তা-ঘাট থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমি ভবন, ঘরে ঘরে বিদ্যুত, গৃহহীনদের ঘর নির্মাণসহ তাদের পুনর্বাসন করা, এক কথায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। তাই আপনারা বিভেদ সৃষ্টি না করে সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগকে ভালোবেসে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে দেশের জনগণের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এই জেলাসহ সারা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি আমাম হোসেন মিলু চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়ূব হোসেন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম তোতা, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লভ ভট্টাচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের সদস্য গেলাম মোস্তফা, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজরি রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল, ইউনিয়ন আওয়ামী লীগর সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মুজিবুর রহমান মধু বিশ্বাস, রফিকুল ইসলাম গাইন রফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ সাকিব, জাতীয় শ্রমিক লীগের মুজিবনগর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন, কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু, যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন প্রমুখ।
