মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় হবে না : এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2021-08-29 ইং
মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় হবে না : এসপি জাহিদ ছবির ক্যাপশন:
পুলিশের তৎপরতায় মাদক ব্যবসা ছেড়ে আত্মসমর্পণ করলেন আরও একজন যুবক সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের তৎপরতায় মাদক ছেড়ে আত্মসমর্পণ করলেন মো. আনারুল নামের (৩৫) এক যুবক। তিনি জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মো. আনসার আলীর ছেলে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। জানা যায়, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। যার প্রেক্ষিতে দেশব্যাপী বাংলাদেশ পুলিশ মাদক নির্মূলে নানামুখী তৎপরতা শুরু করেছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা কোণঠাসা হয়ে পড়েছে। এ অবস্থায় জীবননগর থানার কাশিপুর গ্রামের আনারুল ইসলাম পুলিশি মাদক বিরোধী তৎপরতায় মাদক ব্যবসা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসর্মপণ করার সিদ্ধান্ত নেন। যার অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আত্মসমর্পণ করেন। এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। বিধায় আসন্ন বিপদ আসার পূর্বেই সকল মাদক ব্যবসায়ীকে আত্মউপলদ্ধি থেকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)