আলোচনা সভা করাসহ নানা কর্মসূচি গৃহীত

আপলোড তারিখঃ 2021-08-29 ইং
আলোচনা সভা করাসহ নানা কর্মসূচি গৃহীত ছবির ক্যাপশন:
বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা সমীকরণ প্রতিবেদন: ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবদাী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটেস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক আবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি। চুয়াডাঙ্গা জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিমের উপস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বাড়াদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান তোবারক হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মো. মোমিনুর রহমান মোমিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য বিল্লাল হোসেন, তুহিন ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর প্রমুখ। প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১লা সেপ্টেম্বর সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)