নদী পুনঃখনন দখল ও দূষণমুক্ত করণের ওপর গুরুত্ব

আপলোড তারিখঃ 2021-08-28 ইং
নদী পুনঃখনন দখল ও দূষণমুক্ত করণের ওপর গুরুত্ব ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির আলোচনা সভা নিজস্ব প্রতিবেদক: ‘মাথাভাঙ্গা নদী বাঁচলে অন্যান্য নদীও বাঁচবে’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল সড়কে অবস্থিত শিখা প্রিন্টিং প্রেসের অফিসকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরতে মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল ইসলাম ডালিমের মৃত্যুতে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিগত সভার কার্যবিবরণী পাঠ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। করোনাকালীন সময়ে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে তিনি বলেন, নদী বাঁচাবার পাশাপাশি নিজেদের এবং ন্যূনতম মাথাভাঙ্গা নদীর দু’পাড়ের জনগোষ্ঠীকেও বাঁচাবার জন্য প্রাণরক্ষায় অংশ নেওয়া সকলের কর্তব্য। উন্মুক্ত আলোচনায় উপস্থিত সকল সদস্য অংশ নিয়ে কয়েকটি বিষয়ে পরবর্তী সুবিধাজনক সময়ে কর্মসূচি গ্রহণে ঐক্যমত প্রকাশ করেন। বিষয়গুলির মধ্যে মাথাভাঙ্গা নদী বিষয়ে সংগঠনের দায়িত্ব ও কর্তব্যসহ সংক্ষিপ্ত গঠনতন্ত্র প্রস্তুত করা, হ্যান্ডবিল বা প্রচারপত্র মুদ্রণ ও বিতরণ, মাথাভাঙ্গা নদীর পরিচিতিসহ মাথাভাঙ্গা নদীর সংকট ও সমাধানে করণীয় বিষয়ে বুকলেট, স্থানীয় প্রত্যেক সংবাদপত্র, ফেসবুক প্রভৃতির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করা। আলোচনা সভায় নদী পুনঃখনন, দখল ও দূষণমুক্ত করণের ওপর গুরুত্বারপ করা হয়। সংঠনকে আরও গতিশীল করার জন্য অ্যাডহক কমিটির পরিধি বাড়িয়ে নতুন নেতৃত্বের একটি কমিটি গঠন করা হয়। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপদেষ্টা দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, উপদেষ্টা ও দৈনিক সময়ের সমীকরনের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সহসভাপতি দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, কার্যনির্বাহী সদস্য ইকবাল আতাহার তাজ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনা সুলতানা মিলি, দপ্তর সম্পাদক ডিবিসির চুয়াডাঙ্গা প্রতিনিধি জিসান আহমেদ, কার্যনির্বাহী সদস্য অ্যাড. শরীফ উদ্দীন হাসু ও দৈনিক পশ্চিমাঞ্চলের স্টাফ রিপোর্টার আহসান আলম। মাথাভাঙ্গা নদী বাচাঁও আন্দোলন কমিটিতে আগামী ২ বছরের জন্য যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন, উপদেষ্টা হিসেবে অ্যাড. সেলিম উদ্দিন খান, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, আকাশ খবরের সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরনের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও অধ্যাপক আব্দুল মোহিত। কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, সহ সভাপতি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, সহসভাপতি শাহ আলম সনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সুলতানা মিলি, সহসম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, কোষাধ্যক্ষ পলাশ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, প্রচার সম্পাদক মেহেরাব্বিন সানভী, দপ্তর সম্পাদক জিসান আহমেদ। কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম, হাবিবি জহির রায়হান, ইকবাল আতাহার তাজ, পারভীন লায়লা, অ্যাড. শরীফ উদ্দীন হাসু, অ্যাড. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (হাটবোয়ালিয়া), আহসান আলম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)