ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে কবি নজরুল স্মৃতি বিজড়িত পল্লীতে স্মৃতিফলকে পুস্পমাল্য অর্পণ করা হয়। নজরুল স্মৃতি সংসদের পুস্পমাল্য অর্পণের পরে নজরুল সাহিত্য সংসদ, কার্পাসডাঙ্গা নজরুল শিল্পী গোষ্ঠী ও আটচালা ঘর মালিক পুস্পমাল্য অর্পণ করে। পরে পুস্পমাল্য অর্পণের পর কবির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটার দিকে নজরুল স্মৃতি সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চানলায় আলোচনা সভায় বক্তব্য দেন নজরুল স্মৃতি সংসদের সভাপতি এম এ গফুর, কবি ও শিক্ষক আকলিমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিনি আমাদের অফুরান প্রেরণার উৎস। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তার প্রাসঙ্গিকতা সবসময় রয়েছে। অসাম্প্রদায়িক, মানবিক, সাম্য ও প্রেমের কবি কাজী নজরুলের দর্শন ও চেতনা সব শ্রেণির মানুষকে সর্বদা অনুপ্রাণিত করে। তাই তার চেতনা ও দর্শন চিরঞ্জীব ও চির অম্লান।
এসময় উপস্থিত ছিলেন আটচালা ঘরের মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, শিল্পী রঘুনাথ পাল, বাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, নিশাত, শারমিন, সোনিয়া, মিঠু মণ্ডল, আলো মণ্ডল, আরিফ, প্রভাষক ইকবাল রেজা, সাইদ, জালাল উদ্দিন, নাসির উদ্দিন, গনেশ কর্মকার, আকাশ, সাইমুন তারিক, শওকত আলী, জমির উদ্দিন, আশাদুল, বুলবুল হক, আবৃত্তি শিল্পী আফসানা কনা ও ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ। আলোচনা সভা শেষে নজরুল স্মৃতি শিল্পী গোষ্ঠীর আয়োজনে নজরুল সংগীত পরিবেশন করেন নজরুল শিল্পীরা।
