ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুরে গাংনীতে ছাদ নির্মাণ কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারের জড়িয়ে আব্দুল আজিজ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আজিজ মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আমিন উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়াডোব গ্রামের পুকুরপাড়ার মুদি ব্যবসায়ী বোদা মিয়ার বাড়ির দোতলার ছাদ নির্মাণের কাজ করছিলেন রাজমিস্ত্রীরা। তাঁর বাড়ির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন রয়েছে। শাটারিং-এর কাজ করার সময় আব্দুল আজিজ তারের সাথে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
