ছবির ক্যাপশন:
দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের ছোট চাচা জাহিদুল হক (৮৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহত জাহিদুল হক চুয়াডাঙ্গা কোর্টপাড়ার পুলিশ পার্ক লেনের মৃত হাজী আহাম্মদ আলীর ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম শাহীন, আমিনুল ইসলাম শামীম, মাইনুল ইসলাম রবিন, শফিকুল ইসলাম রাজন ও জাহিদা হক, রিমা হকের পিতা এবং চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জের শ্বশুর।
জানা যায়, গতকাল বুধবার বিকেলে নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জাহিদুল হক। এসময় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাহিদুল হকের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে নিহতের জানাজার নামাজ শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেরেক জানানো হয়।
এদিকে, জাহিদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চুযাডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দাার, পরিচালক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা নিউমার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের যুগ্ম সম্পাদক সুমন পারভেজ খান নন্দন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।
অপরদিকে, জাহিদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা, সাহিদ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিঙ্গাপুরের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক।
