চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে জাতীয় কবির ১১৮তম জন্মজয়ন্তী উৎসব : ধুমকেতুর মতো আর্বিভাব হয়েছিল কাজী নজরুলের

আপলোড তারিখঃ 2017-05-25 ইং
চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে জাতীয় কবির ১১৮তম জন্মজয়ন্তী উৎসব : ধুমকেতুর মতো আর্বিভাব হয়েছিল কাজী নজরুলের ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের উদ্যোগে কলেজ হলরুমে এ আয়োজন করা হয়। অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান রবীন্দ্র বিশেষজ্ঞ মো. মকবুলার রহমান। ইংরাজী বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জান্নাতুল ফেরদৌসীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশেষজ্ঞ (গুণীজন) বনওয়ারী লাল বাগলা। এ ছাড়াও উপস্থিত ছিলেন ড. আব্দুর রশিদ, ড. জাহাঙ্গীর আলম, মহসিন কবিরসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলমডাঙ্গা অফিস জানায়, আলমডাঙ্গা রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তি উৎযাপন পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুলের ১১৮ তম জন্মজয়ন্তি উৎসব পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তি উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক কফিকুর রশিদ। আলোচক ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, সহকারী কমিশনার ভুমি আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালিদুর রহমান অরুন। গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যডভোকেট শফিকুল আলম, আলমডাঙ্গা পাইলট স্কুলের সাবেক শিক্ষক অফিল উদ্দিন, আলমডাঙ্গা প্রেস ক্লাবেক সভাপতি খ: শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক খ: হামিদুল ইসলাম আজম, হরদী এম.এস জোহা ডিগ্রি কলেজে প্রভাষক এ.কে এম ফারুক ও উপযাপন পরিষদের সাধারন সম্পাদক শামিম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন বীর মুক্তি যোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তি যোদ্ধা এ্যাডভোকেট নাসির উদ্দিন মঞ্জু, সাহিত্য পরিষদের আ.ফ.ম সিরাজ সামজী, কবি অসিফ জাহান, হাবিবুর রহমান, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসেদুল হক মুনি অতিকুর রহমান প্রমূখ। মেহেরপুর অফিস জানায়, মেহেরপুরে জাতীয় কবি’র ১১৮ তম জন্ম জয়ন্তী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়েছে। `গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান` এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্ম জয়ন্তী উদ্যাপনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যারাতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ-এর সভপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। প্রধান আলোচক ছিলেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক। স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)