ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন কামরুল ইসলাম (৩০) নামের এক যুবক। গতকাল বেলা একটার দিকে অচেতন অবস্থায় তাঁকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয় পরিবারের সদস্যরা। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া কামরুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
জানা যায়, গত সোমবার রাতে ঢাকা থেকে বাসযোগে থেকে চুয়াডাঙ্গা ফিরছিলেন কামরুল ইসলাম। পথের মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন তিনি। বাসের সুপারভাইজার কামরুলকে অচেন অবস্থায় দেখে ডাকাডাকি করে। তবে কামরুলের চেতনা না ফেরাই তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে বুঝতে পারেন সুপারভাইজার। অজ্ঞানপার্টির সদস্যরা কামরুলের ব্যাগ ও টাকা পয়সা নিয়ে গেলেও মোবাইলটি রেখে যায়। পরে সুপারভাইজার কামরুলের মোবাইল থেকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে কামরুলকে চুয়াডাঙ্গা নিয়ে আসেন। এসময় কামরুলের পরিবারের সদস্যরা কামরুলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কামরুল ইসলাম সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
