ভূমি অফিসে এসে আর কাউকে জটিলতায় পড়তে হবে না

আপলোড তারিখঃ 2021-08-25 ইং
ভূমি অফিসে এসে আর কাউকে জটিলতায় পড়তে হবে না ছবির ক্যাপশন:
জীবননগরে ভূমি অফিসের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম জীবননগর অফিস: জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘যত দিন যাচ্ছে, বাংলাদেশ তত উন্নত হচ্ছে। ডিজিটাল হচ্ছে দেশের সমস্থ সেবা কেন্দ্রগুলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যেভাবে উন্নয়নমূলক কাজকর্ম করছেন, তা অকল্পনীয়। বাংলাদেশের প্রতিটি উপজেলার ভূমি অফিস অনলাইজেশনের আওতায় আনা হচ্ছে, যেখানে সাধারণ মানুষ হাতের মুঠোই সেবা পাবে। ঘরে বসে নিজের জমির হিসাব দেখতে পাবে। একজনের জমি অপরজন নিতে পারবে না। এবং ভুয়া কাগজপত্র করলে মুহূর্তের মধ্যে ধরা পড়ে যাবে। ভূমি অফিসে এসে আর কাউকে জটিলতায় পড়তে হবে না এবং কাউকে ঘুষ দিয়ে কোনো কাজ করতে হবে না, নিজের কাজ নিজেই করতে পারবে। ইতোমধ্যেই অনলাইনের কাজ শুরু হয়েছে। আশা করি খুব শিগগিরই এ কাজ শেষ হবে।’ এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন ও পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম (ছোট বাবু)। এদিকে, এর আগে জেলা প্রশাসক নজরুল ইসলাম জীবননগর থানা পরিদর্শন করেন। এসময় পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি থানা পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)