ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে পাখিভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাদিসুর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাদিসুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের শেখপাড়ার জসিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাখিভ্যান চারজনকে নিয়ে আমঝুপি থেকে গাড়াডোব যাওয়ার পথে খোকশা শেখপাড়ায় পৌঁছালে শিশু হাদিসুর খেলা করতে গিয়ে পাখিভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্-দারা খান পিপিএম জানান, ‘বিষয়টি আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
