মুজিবনগরে তিন মাদক ব্যবসায়ী ও ছয় পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-08-24 ইং
মুজিবনগরে তিন মাদক ব্যবসায়ী ও ছয় পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর থানা পুলিশের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও সিআর গ্রেপ্তারি পরোয়ানায় পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানার পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন- মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর ৮ নম্বর ওয়ার্ডের মিয়ারুল মণ্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান (৩০), কুদ্দুসের ছেলে ফেরদৌস (২৮) ও কোমরপুর বাজার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে সোনা মিয়া (৩০) গত রোববার রাত ৯টার দিকে তাঁদের আটক করা হয়। জানা গেছে, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাসেমের নেতৃত্বে কোমরপুর পুলিশ ক্যাম্পের এসআই মেজবাহুর রহমান, এএসআই রফিকুল ইসলাম ও এটিএসআই আসাদুজ্জামান ফোর্স নিয়ে কোমরপুর ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপর দিকে, মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম থেকে সিআর গ্রেপ্তারি পরোয়ানায় পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)