নির্বাচনে যেতে দুদুর তিন শর্ত

আপলোড তারিখঃ 2017-05-25 ইং
নির্বাচনে যেতে দুদুর তিন শর্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রনশ্চিত করতে নির্বাচন কমিশনকে তিনটি শর্ত দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ শর্তের কথা উল্লেখ করেন। শর্ত তিনটি হলো-খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার, সব রাজবন্দীকে মুক্তি, যারা ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করে লুটপাট করছে তারা ক্ষমতায় থাকতে পারবে না,থাকবে নির্বাচনকালীন সহায়ক সরকার। দুদু বলেন,  ‘রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন কমিশনকে এই তিনটি শর্ত মানতে হবে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘এই তিন শর্ত মেনে নিলে পরদিনই বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে। এর বাইরে যতই চেষ্টা করা হোক বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। হতে দেয়া হবে না।’ সরকারের বন্ধুরা আস্তে আস্তে সরে যাচ্ছে দাবি করে দুদু বলেন, ‘সরকারের সবচেয়ে কাছের বন্ধু ভারত বলেছে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে আছে, আমরা তাদের অভিনন্দন জানাই। তিনি বলেন, ‘সরকারের মাথা খারাপ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বস্তিতে নেই। তারা বলেছিলেন, তারা নাকি ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। কোথায় গেল সেগুলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)