ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে স্থাপিত কোভিড-১৯ হেল্প সেন্টারের সদস্যদের অক্সিজেন সেবা প্রদান অব্যাহত রয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় হাটকালুগঞ্জে করোনা আক্রান্ত ৫০ ঊর্ধ্ব এক নারীকে অক্সিজেন সেবা দেওয়া হয়। একই দিন বেলা তিনটার দিকে আলমডাঙ্গা পৌর এলাকায় আনন্দধামে ৬০ ঊর্ধ্ব অপর এক নারীকে অক্সিজেন সিলিন্ডার সরবারহ করে সেবা দেওয়া হয়েছে।
কোভিড-১৯ হেল্প সেন্টারের দায়িত্বরত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রাথী মো. সিরাজুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান ও আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা প্রদান করতে যান জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, শান্ত, হিমু, আখতারুজ্জামান তুহিন প্রমুখ।
