উন্নয়নের নামে সংখ্যার জালিয়াতি করছে সরকার : ফখরুল

আপলোড তারিখঃ 2017-05-25 ইং
উন্নয়নের নামে সংখ্যার জালিয়াতি করছে সরকার : ফখরুল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার ব্যাপক উন্নয়নের দাবি করলেও এর সবই সংখ্যার জালিয়াতি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার একদিনে উন্নয়নের কথা বলছে, অন্যদিকে দেশজুড়ে চলছে হাহাকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এতে বক্তারা বলেন, বর্তমান সরকার অর্থনীতিকে ধ্বংস করে ফেলছে। দেশে বিদ্যুৎ নেই, দাম বাড়ছে সব কিছুর। এই অবস্থায় মানুষের মধ্যে হাহাকার উঠে গেছে। বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার ব্যাংক লুট করে খাচ্ছে, শেয়ার মার্কেট লুট করেছে। সমন্ত উন্নয়নের কথা বলে উন্নয়নের প্রকল্পে টাকা লুট করে নিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধান বিচারপতি বলেছেন দেশে আইনের শাসন নেই, তাহলে বলার অপেক্ষা থাকে না দেশের অবস্থা কোথায় চলে গেছে।’ তিনি বলেন, ‘ক্ষমতায় আসার জন্য নয়, দেশের মানুষের ভোটের অধিকার ফিরে দিতে বিএনপি নির্বাচনে যেতে যায়। তবে সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারে অধীনে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)