ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির অভিযানে সাড়ে ৬ কেজি রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বিওপির সামনে থেকে যমুনা ডিলাক্স নামে একটি পরিবহনে তল্লাশি চালিয়ে এই রুপা উদ্ধার করা হয়। এসময় চোরাকারবারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জীবননগরের মেদেনীপুর গ্রামের সুলতানের ছেলে আনন্দ (৫০) ও মহেশপুরের তৈলটুপি গ্রামের ফজল করীমের ছেলে মো. আব্বাস আলীকে (৪০) আটক করা হয়। বিজিবির হাবিলদার শহর আলী এই অভিযানের নেতৃত্ব দেন।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান জানান, ৬টি পলিথিন প্যাকেটে রুপার গহনাগুলো দুই পায়ের রান ও কোমরে বাধা ছিল। অভিযানে ৬ কেজি ৬৫৮ গ্রাম রুপা ছাড়াও ১টি মোবাইল ও বাংলাদেশি নগদ ২ হাজার ৪০৪ টাকা জব্দ করা হয়।
