ব্রিজের কাছে মিলল গুলিবিদ্ধ লাশ!

আপলোড তারিখঃ 2021-08-24 ইং
ব্রিজের কাছে মিলল গুলিবিদ্ধ লাশ! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথার বাম দিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার পৌরসভাধীন শুড়া গ্রামের দোলখালী মাঠের একটি ব্রিজের কাছে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনি ৩৫-৩৬ বছর বয়সের। তাঁর পরনে কালো প্যান্ট ও চেক শার্ট রয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, সকালে ওই ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা খবর দেন। হত্যাকারীরা তার মাথার বাম দিকে গুলি করেছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি কেউ। এ বিষয়ে হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র মো. ফারুক হোসেন বলেন, ‘খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে যাই। পার্শ্ববর্তী আলমডাঙ্গা ও হরিণাকুণ্ডু উপজেলার বর্ডার এলাকার কয়েক গ্রামের মধ্যে দোলখালী মাঠের ব্রিজের কাছে ঘটেছে।’ তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)