আলমডাঙ্গায় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ!

আপলোড তারিখঃ 2021-08-24 ইং
আলমডাঙ্গায় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কালীদাসপুরে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। কালিদাসপুর থেকে বলরামপুর যাওয়ার রাস্তার পাশের ৫টি মেহগণি গাছ কেটে বিক্রয় করে দিয়েছেন ওই ব্যক্তি। জানা গেছে, আলমডাঙ্গার কালীদাসপুর থেকে বলরামপুর যাওয়ার (এলজিইডি)’র রাস্তায় বড় বড় কয়েকটি মেহগনি গাছ রয়েছে। ওই গাছগুলো কালীদাসপুর উত্তরপাড়ার মৃত কাতাহার আলীর ছেলে আব্দুল কুদ্দুস নিজের দাবি করে কেটে নিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন ‘স’ মিলে কাঠ ব্যবসায়ী জিন্নাহর কাছে ৫টি গাছ ২৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে গাছগুলো মাঠের কৃষক ও পথচারীদের ছায়া দিয়ে আসছে। কিন্তু গত শুক্রবার ও শনিবার সরকারি অফিস বন্ধ থাকার সুযোগে কুদ্দুস গাছগুলো অনায়াসে কেটে নেয়। রাস্তার জমি মেপে গাছগুলো কাটা উচিৎ ছিল। গাছ কাটার বিষয়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুস জানান, ‘আমি গাছ লাগিয়েছি, আমি কেটে নিয়েছি। এটা রাস্তার জমি না।’ এদিকে, বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে এলাকাবাসী দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)