ছবির ক্যাপশন:
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে দর্শনা ও আন্দুলবাড়ীয়ায় পবিত্র আশুরা পালন
সমীকরণ প্রতিবেদন:
যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য্যের মধ্যদিয়ে দর্শনা ও আন্দুলবাড়ীয়ায় পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথক আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আশুরার পতাকা উত্তোলন, তাজিয়া উত্তোলন, ফাতিহা পাঠ, মিলাদ মহাফিল ও ছিন্নি করা হয়।
আন্দুলবাড়ীয়া:
আন্দুলবাড়ীয়া মীরপাড়া, আর্দশ পাড়া ও হারদাপাড়া বায়তুল সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ধর্মীয় ভাব গাম্ভীর্য্যের মধ্যদিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের পর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দুই নাতি হাসান ও হুসাইনের জীবনী তুলে ধরে ভয়াবহ কারবালা ময়দানের সংক্ষিপ্ত ঘটনার আলোকে আলোচনা করেন বায়তুল সালাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা নুরুজ্জামান। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদীর উপস্থাপনা ও সভাপতি শেখ তুরাপ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু, নাজের আলী, বায়তুল সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, সদস্য মোল্লা শারাফাত হোসেন ওরফে টুটু মাস্টার, মহিরুদ্দিন মৈরে, মোল্লা আয়েব আলী, ঝণ্টু শেখসহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়তুল সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী। আলোচনা সভা শেষে দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনাসহ মহামারি করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে মহান আল্লাহর নিকট দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও বিশেষ মোনাজাতটি পরিচালনা করেন বায়তুল সালাম জামে মসজিদের খতিব মাওলানা নুরুজ্জামান।
দর্শনা:
দর্শনা পৌর এলাকার বিভিন্ন স্থানে পবিত্র আশুরা উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। দর্শনার মুসলিম সম্প্রদায়ের মানুষ কেউ দুটি আবার কেউ তিনটি করে রোজা পালন করেন। এছাড়া আশুরার পতাকা উত্তোলন, তাজিয়া উত্তোলন, ফাতিহা পাঠ, মিলাদ মহাফিল ও ছিন্নি করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়েছে।
দর্শনা চটকাতলা বিহারী পাড়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আশুরার পতাকা, মিষ্টার ও মনজুর আহম্মেদের উদ্যোগে তাজিয়া উত্তোলন এবং ফাতিয়া পাট করা হয়। গত শুক্রবার দুপুরে এলাকার মানুষের মধ্যে তাবারক বিতরণ করা হয় বলে মোহাম্মদ ইউনুস আলী জানান। এছাড়া দর্শনা পরানপুর গ্রামের হাফিজুর রহমান ফকিরের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছর আশুরাতে পতাকা উত্তোলন, মিলাদ মহাফিল ও এলাকাবাসীর মধ্যে খিচুড়ি ভাত বিতরণ করা হয়েছে।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ, হাফেজ মো. ইব্রাহিম ও হাফেজ মো. স্বপন আলী। এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাজি ফজলুল হক, ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জান মোহাম্মদ, আবু তাহের, আব্দুল বারী পচা, সাবেক সেনা মজিবুল হক প্রমুখ। এছাড়া পৌর এলাকার প্রতিটি মসজিদে হাসান, হুসাইনসহ কারবালার মাঠে মৃত্যুবরণকারী সকল মুসলিম যোদ্ধাদের জন্য দোয়া করা হয়।