ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের তালিকাভুক্ত সন্ত্রাসী লাল্টু দামড়ুহুদা উপজেলার আন্দুলবাড়িয়া থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের আদিল উদ্দীনের ছেলে। ডাকবাংলা পুলিশ ফাঁড়ির সদস্য বিল্লাল হোসেন গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেন। লাল্টু আন্দুলবাড়ীয়া গ্রামে তাঁর এক আত্মীয় বাড়ি আত্মগোপনে ছিলেন। সে এক সময় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিল। এর আগে সাধুহাটীর হাজের মোড় থেকে র্যাবের হাতে বোমা, অস্ত্রসহ গ্রেপ্তার হয় রণি নামে এক সন্ত্রাসী। রণির স্বীকারোক্তি মোতাবেক লাল্টুকে পুলিশ এই মামলার আসামি করে। অভিযোগ রয়েছে, তাঁরা সাধুহাটী ইউনিয়ন পষিদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনকে জীবনহানীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
