হত্যাচেষ্টার মামলা, রিমান্ড আবেদনের শুনানি আজ

আপলোড তারিখঃ 2021-08-22 ইং
হত্যাচেষ্টার মামলা, রিমান্ড আবেদনের শুনানি আজ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সাংবাদিক সোহেল রানা ডালিমকে দু-দফা কুপিয়ে জখম ও নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সাংবাদিক সোহেল রানা ডালিমকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টার মামলায় রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাদিউজ্জামান হাদি। আজ রোববার চুয়াডাঙ্গার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ মামলার রিমান্ড আবেদনের শুনানি করবেন। গত মঙ্গলবার দুপুরে ডালিমের বড় ভাই আরিফুল ইসলাম আরিফ বাদী হয়ে অভিযুক্ত তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন। ঘটনার দিন রাতেই ঘটনাস্থল থেকে মামলার প্রধান আসামী ও মামলার পরে দুপুরেই অভিযান চালিয়ে নূরনগর কলোনীপাড়া থেকে মামলার অপর দুজন আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এখনো উদ্ধার হয়নি হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র। আটককৃতরা হলেন- মামলার প্রধান আসামী চুয়াডাঙ্গা পৌর শহরের ইমারজেন্সী সড়কের মৃত আব্দুল লতিফের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির অন্যতম সদস্য রাজু আহমেদ (২৪), দ্বিতীয় আসামী চুয়াডাঙ্গা পৌর শহরের ফেরিঘাট সড়কের আব্দুল সাত্তারের ছেলে ছাত্রলীগ কর্মী জান্নাত হোসেন (২৩) ও তৃতীয় আসামী একই এলাকার নজরুল লতিফের ছেলে ছাত্রলীগ কর্মী আল মমিন (২২)। মামলার অজ্ঞাতনামা আসামীদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, চুয়াডাঙ্গার সুধীসমাজের মানুষ মনে করেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। বিশেষ করে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার খুব জরুরি। জানা যায়, গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সোহেল রানা ডালিমকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায়সহ দু-দফা কুপিয়ে হত্যার চেষ্টা করে রাজুর আহমেদসহ তার নেতৃত্বে জান্নাত হোসেন ও আল মমিনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন। ঘটনার দিন রাতেই ঘটনাস্থল থেকে হত্যাচেষ্টাকারী প্রধান আসামী রাজু আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)