করোনায় দেশে আরও ১২০ জনের প্রাণহানি, শনাক্ত ৩ হাজার ৯৯১ জন

আপলোড তারিখঃ 2021-08-22 ইং
করোনায় দেশে আরও ১২০ জনের প্রাণহানি, শনাক্ত ৩ হাজার ৯৯১ জন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায়, মেহেরপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন ৬ জনের মৃত্যু সারা দেশে মৃত্যু ও শনাক্ত কমেছে নিজস্ব প্রতিবেদক: সারাদেশে কমেছে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯১ জনের শরীরে। এনিয়ে সারা দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১২০ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ১৪৩ জনের। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত দুইজন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুজনের। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের শরীরে। এদিকে, গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২১ জন। এসময় এ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে মৃত্যু হয়েছে আরও দুজনের। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৫ জনে। এসময় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের। গতকাল শনিবার সদর হাসপাতালের ইয়োলো জেনে চিকিৎসাধীন অবস্থায় একজন ও হোম কোয়ারেন্টাইনে অবস্থানকালে করোনা উপসর্গ নিয়ে অপর একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গতকাল করোনা আক্রান্ত দুজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৫ জনের। এর আগে গত শুক্রবার চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে জেলায় দুজনের মৃত্যু হয়। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়ে ৩ জনের শরীরে। গত শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১৫টি নমুনার ফলাপল প্রকাশ করে। এর মধ্যে ৩টি নমুনায় করোনা শনাক্ত হয় বাকী ১২টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১৭৩টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২০টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ১৫৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১১.৫৬ শতাংশ। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেরার ৮জন, আলমডাঙ্গার ৪ জন, দামুড়হুদার ৪ জন ও জীবননগরের ৪ জন রয়েছে। গতকাল জেলায় করোনা থেকে সুস্থ হয়েছে আরও ১০৬ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৬৩৩ জন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর নিহতের শরীরে থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শেষে করোনা প্রটোকলে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৮৫ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন বাকী ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৫ হাজার ৫৬৩ টি, প্রাপ্ত ফলাফল ২৫ হাজার ৬৭৭টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৫৯৫ জন। জেলায় বর্তমানে ৭৫৭ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৪৩ জন ও হাসপাতাল আইসোলেশনে ৭১৪ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৫ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৫ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুরে নতুন করে আরও ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে সদর উপজেলার ৪ জন, গাংনীতে ১৩ জন ও মুজিবনগরে ৪ জন রয়েছে। গতকাল শনিবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ ল্যাবে পরীক্ষিত আরও ১৫৭টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২১টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩.৩৭ শতাংশ। নতুন আক্রান্ত ২১ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৮১ জন। এ পর্যন্ত মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের। সারা দেশ: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ১৪৩ জনে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৯৩ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৮২টি নমুনা। যেখানে শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯১ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১২০ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৪জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ০ থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬৯ জন ও মহিলা ৫১ জন। যাদের মধ্যে বাসায় একজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৬ জন মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)