হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি

আপলোড তারিখঃ 2021-08-22 ইং
হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আপন হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামে ১৮ বছরের যুবক আপন হোসেনকে হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে গ্রামবাসী। গতকাল শনিবার বেলা ১১টায় গ্রামবাসী বিক্ষোভ সহকারে চুয়াডাঙ্গা শহরে আসে এবং শহরের শহিদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে বক্তারা আপন হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান। আপনদের বাড়ির সামনে দিয়ে পানি বের করার ড্রেন তৈরিকে কেন্দ্র করে গোলযোগ চলাকালে প্রতিবেশী আবুল কালামের ধারালো অস্ত্রের আঘাতে গত ১৫ আগস্ট প্রকাশ্য দিবালোকে খুন হন আপন হোসেন (১৮)। এ ঘটনায় আপনের পিতা আব্দুল মোতালেবকেও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করা হয়। ওই দিনই পুলিশ ঘাতক আবুল কালামকে গ্রেপ্তার করে। গ্রামবাসী ঘাতক আবুল কালামসহ এ ঘটনায় জড়িত সকলের ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করেছে। মানববন্ধনে বক্তব্য দেন গ্রামবাসী। বক্তৃতায় তাঁরা বলেন, আপনকে হত্যা ছাড়াও তাঁর পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এসব ঘটনায় যারা জড়িত তাদের সকলের ফাঁসি দিতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)