যুবলীগ সভাপতিসহ তিন নেতাকে শোকজ!

আপলোড তারিখঃ 2021-08-22 ইং
যুবলীগ সভাপতিসহ তিন নেতাকে শোকজ! ছবির ক্যাপশন:
গাংনীতে শোক দিবসের ব্যানার-ফেস্টুনে সানগ্লাস পরিহিত হাস্যেজ্জ্বল ছবি প্রতিবেদক, মেহেরপুর: শোক দিবসের ব্যানার-ফেস্টুনে সানগ্লাস পরিহিত নিজেরদের হাস্যেজ্জ্বল ছবি দিয়ে ব্যানার তৈরির অপরাধে মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাজি শফি কামাল পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলামকে দল থেকে কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে মেহেরপুর জেলা যুবলীগ। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস বাঙালি জাতির তথা বাংলাদেশের সবচেয়ে বড় শোকাবহ দিন। গেল ১৫ আগস্ট জাতির জনকের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সানগ্লাস পরিহিত হাস্যোজ্জ্বল ছবি দিয়ে শোক দিবসের ফেস্টুন করা উপহাসের সামিল। গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করে এ ধরণের ব্যানার, ফেস্টুন বানিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাদেরকে দল থেকে কেন বহিষ্কার করা হবে না, তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য আদেশ প্রদান করা হলো। সেই সাথে ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলো। এই কারণ দর্শানোর নোটিশ অভিযুক্ত ৩ জন ছাড়াও যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)