চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা : জনজীবন বিপর্যস্ত : বিদ্যুতের অসহনীয় লোডশেডিং যন্ত্রণার সমাধান কোথায়!

আপলোড তারিখঃ 2017-05-23 ইং
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা : জনজীবন বিপর্যস্ত : বিদ্যুতের অসহনীয় লোডশেডিং যন্ত্রণার সমাধান কোথায়! ছবির ক্যাপশন:
এম এ মামুন: বিগত কয়েক বছর ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। গতকালও ছিল ৩৬.৪ ডিগ্রি সে.। তবে বিশেষজ্ঞদের মতে জেলার নদনদীসহ সমভুমির পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। ফলে এ জেলার আবহাওয়া মানুষের প্রতিকুল অবস্থার বিপরিতে। আবহাওয়ার পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয় করতে জেলায় প্রচার অভিযান চালানো হয়েছে। জেলায় ঠিক কি কারণে চুয়াডাঙ্গার তাপমাত্রা বৃদ্ধি হয় সে সমন্ধে তেমন বিশেষজ্ঞের মতামত জানা যায়নি। বিগত দিনের রেকর্ড অনুযায়ী এখানকার তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ সমন্ধে  সংশ্লিষ্ট পরিবেশবাদীদের গভীর অনুসন্ধান ছাড়া সঠিক তথ্য উদঘাটন করা সম্ভব নয় বলে মনে করে জেলার ভুক্তভোগী মানুষ। চুয়াডাঙ্গা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সুবক্তগীন সোভন জানান, সাধারণ মানুষের বিদ্যুৎ সুবিধা বাড়াতে ও সাশ্রয় করতে এবং লোডশেডিং কমাতে বেশ কিছু উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে জেলায় ভারী, হালকাসহস সকল ধরণের শিল্প, আবাসাসিক, অনবাসিক ভবন, মসজিদ, মন্দির গীর্জাসহ সকল প্রতিষ্ঠানে এসি বন্ধ রাখার অনুরোধ করে শহরে মাইকিং করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডঃ রওশন আরা হানান, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও তাপ প্রবাহের কারণে মানুষ ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে সকল বয়সের মানুষ অস্বাভাবিক হারে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)