মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2021-08-20 ইং
মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামের সুলতান আলীর ছেলে শাহেদ আলী (৩০) ও মেহেরপুর জেলা শহরের বাসস্ট্যান্ড পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে হিরক আলী (৪০)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেরাইল গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা ডিবির এসআই হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ডিবির এসআই মো. রুবেল আহমেদ, এএসআই (নি.) মো. আহসান হাবীব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)