শপথ নিলেন মেহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

আপলোড তারিখঃ 2017-05-23 ইং
শপথ নিলেন মেহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটনসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও ৩জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শপথগ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ পৌর মেয়রসহ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, সদস্য মজিরুল ইসলাম, সংরক্ষিত সদস্য নার্গিস আক্তার, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, যুবলীগ নেতা মাহবুব হাসান ডালিম, উজ্জল হোসেন প্রমুখ ।এদিকে, শপথ গ্রহণ করার  পরপরই মেয়র মাহফুুজুর রহমান রিটন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিতে খুলনা থেকেই ঢাকার উদ্দ্যেশে রওনা দেন। আজ প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)