ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জাফরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় কয়েকজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাফরপুর নতুন স্টেডিয়ামের অদূরে এঘটনা ঘটে। গুরুতর জখম বাবা আলাউদ্দিন ও দুই ছেলে রসুল ও সেন্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রসুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। জানা গেছে, চুয়াডাঙ্গার জাফরপুরে নতুন স্টেডিয়ামের অদূরে গত শনিবার বেলা ১২টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় একটি ছাগল মারা যায়। খবর পেয়ে ছাগলের মালিক আলাউদ্দীন ঘটনাস্থলে যান। তার ছাগলের মৃত্যুর আগে কেন জবাই করা হয়নি বলে প্রশ্ন করেন উপস্থিত স্থানীয় কয়েকজনকে। এ নিয়ে শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছাগল মালিক আলাউদ্দীনকে মারধর করে একই এলাকার লিটন, ওহাব ও বাবু। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নতুন স্টেডিয়ামের পাশে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি চায়ের দোকানে বিষয়টি মিমাংসার জন্য বসেন সাবেক মে¤॥^ার মতিয়ার রহমান মতি ও দুই পক্ষের লোকজন। এসময় আবারও দুই পক্ষের লোকজনের মধ্যে শুরু হয় বাকবিত-া। একপর্যায়ে বাড়ি থেকে ধারালো অস্ত্র দা নিয়ে এসে আলাউদ্দিন (৪৫) তার দুই ছেলে সেন্টু (২৮) রসুলকে (২৫) কুপিয়ে জখম করে লিটন, ওহাব ও বাবু। পরে জখম তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে সাবেক মে¤॥^ার মতিয়ার রহমান মতি জানান, বিষয়টি আমার জানা ছিলো না। দোকানে পান নেয়ার সময় দুই পক্ষের লোকজন মিমাংসা করার জন্য আমাকে বলে। মিমাংসার সময় হঠাৎ করেই দুই পক্ষের তর্কাতর্কির একপর্যায়ে তিনজনকে কুপিয়ে জখম করে অপর পক্ষের লোকজন।
