ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
এক মাস পর নতুন অফিসার ইনচার্জ (ওসি) পেল ঝিনাইদহ সদর থানা। গতকাল বুধবার দুপুরে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, পরিদর্শক (অপারেশন) আবুল খায়েরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেন রানা ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। সর্বশেষ তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানায় দায়িত্ব পালন করেন। গতকাল বুধবার তিনি যোগদান করে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বলেন, পুলিশ সুপার’র নির্দেশে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে থানায় সেবা প্রত্যাশী কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে সচেষ্ট থাকব। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
