মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৬ জন আটক

আপলোড তারিখঃ 2021-08-19 ইং
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৬ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৬ জনকে আটক করেছে বিজিবি। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে সীমান্ত অতিক্রম করে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু। গতকাল বুধবার ভোররাতে বিজিবি যাদবপুর বিওপির টহলদল গোপালপুর মাঠ থেকে তাঁদের আটক করে। বিজিবির মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাবার সময় এদের আটক করা হয়। তাঁদের বাড়ি নড়াইল জেলায়। এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)