ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদন:
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে (নতুন ভবন) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘জাতির পিতা হারানোর এ শোক আমাদের শক্তিতে পরিণত হয়েছে। এ শক্তি ও জাগরণ নিয়ে আমাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন হবে। ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও কখনো তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্য ঘটাতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানীরা যেভাবে আমাদের দেশ থেকে লুট করে নিয়ে গেছে, তা দেখে তৎকালীন অর্থনীতিবিদরা বলেছিলেন, বাংলাদেশ কখনো অর্থনৈতিকভাবে উঠে দাঁড়াতে পারবে না। অথচ বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হতে যাচ্ছি।’
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলা উদ্দিন হেলা, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি মো. শাহাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আব্দুল কাদের, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, টুটুল, মিলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির পিতাসহ তাঁর পরিবারের যে সকল ব্যক্তিরা শাহাদাত বরণ করেছেন এবং সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু বিশ্বাস।
