মোবাইল কোর্টে হক ট্রেডার্সকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-08-18 ইং
মোবাইল কোর্টে হক ট্রেডার্সকে জরিমানা ছবির ক্যাপশন:
সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত মূল্যে সার বিক্রি জীবননগর অফিস: জীবননগরে বেশি দামে সার বিক্রি করার অপরাধে হক ট্রেডার্সে জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার কৃষকদের অভিযোগের ভিত্তিত্বে বেলা একটার দিকে জীবননগর শহরের হাসপাতাল গেটের সামনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিএপি সার বিক্রি করার অপরাধে জীবননগরে সরকারি অনুমোদিত বিসিআইসি ডিলার মেসার্স হক ট্রেডার্সের মালিক শাকিবুর রহমানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম। তথ্যানুসন্ধানে জানা গেছে, সরকারি নির্ধারিত মূল্যে অনুযায়ী প্রতি বস্তা ডিএপি সারের দাম ৮ শ টাকা। সেখানে দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখে ধুলো দিয়ে জীবননগর শহরের বিশিষ্ট সার ও কীটনাশক বিক্রেতা এবং সরকারি অনুমোদিত বিসিআইসির ডিলার হক ট্রেডার্স প্রতি বস্তা কৃষকদের নিকট থেকে ৯৫০ টাকা দরে বিক্রয় করে আসছে। যা সরকারি মূল্যে ছাড়া বস্তা প্রতি ১৫০ টাকা বেশি। কৃষকরা অভিযোগ করে বলেন, জীবননগরে যে সমস্থ বিসিআইসি সারের ডিলার আছে, তারা একটি সিন্ডিকেট তৈরি করে সারের ব্যবসা করে আসছে। বেশির ভাগ সারের ডিলাররা সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত বেশি দামে সার বিক্রি করছে। প্রতিবাদ করলে সার বিক্রি করতে চায় না। যার ফলে কেউ প্রতিবাদ করতে চাই না। তবে মোবাইল কোর্টের মাধ্যমে যদি অসাধু সার ব্যবসায়ীদের জরিমানাসহ লাইসেন্স বাতিল করা হয়, তাহলে এ ধরনের অসাধু ব্যবসায়ীরা আর সারের দাম দৃদ্ধি করতে পারবে না।’ জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, ‘কৃষক আমাদের দেশের প্রাণ, সরকারিভাবে সারের দাম এখন বৃদ্ধি করা হয়নি। কিন্তু এ ব্যবসায়ী মূল্য তালিকায় দিয়ে রাখছে ডিএপি সার বস্তা প্রতি ৮ শ টাকা অথচ কৃষকদের নিকট বিক্রয় করছে ৯৫০ টাকা দরে। একাধিক কৃষকের অভিযোগের ভিত্তিত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করলে তার বেশি দামে সার বিক্রি করার প্রমাণ পাওয়ায় হক ট্রেডার্সকে জরিমানা প্রদান করা হয়। তা ছাড়া যারা সরকারি আদেশ অমান্য করে অতিরিক্ত দামে সার বিক্রি করবে, প্রমাণ পেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)