ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করায় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বিএনপি ও জামায়াতের কর্মীরা তালেবানের আফগানিস্তান দখল দেখে নানা স্বপ্নে বিভর। তারা এ দেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানোর চক্রান্ত করছে। কিন্তু বিএনপি-জামায়াত জানে না বঙ্গবন্ধুর একজন কর্মী বেঁচে থাকতে তাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই স্বাধীনতাকে রক্ষার দায়িত্বও আমাদের। সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মণ্টু, আনিসুজ্জামান মল্লিক, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু মুছা, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, জহুরুল ইসলাম স্বপন, সোনা উল্লা, ইসলাম, জয়নাল আবেদীন, মকবুল হোসেন, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল শেখ কামরুজ্জামান শামিম, পরিমল কুসার ঘোষ কালু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, কলেজছাত্রলীগ হাসান, টিটন প্রমুখ।
