বঙ্গবন্ধু বাঙালির অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি

আপলোড তারিখঃ 2021-08-17 ইং
বঙ্গবন্ধু বাঙালির অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি ছবির ক্যাপশন:
জাতীয় শোক দিবসে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় আসাদুল হক বিশ্বাস নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা দৌলাতদিয়ারে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ আয়োজন করে তারা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল বিশ্বাস। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রূপকার। ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮ এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ‘৬৬-এর ৬-দফা, ‘৬৯-এর গণঅভ্যুত্থান ৭০ এর নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল বিশ্বাস আরও বলেন, বঙ্গবন্ধু বাঙালির অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। ফাঁসির মঞ্চেও তিনি বাংলা ও বাঙালির জয়গান গেয়েছেন। দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে এই মহান নেতা ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে রেসকোর্স ময়দানে লাখো জনতার উদ্দেশ্যে বজ্রকণ্ঠে ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, যা ছিল মূলত স্বাধীনতার ডাক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাফিজুর রহমান মাফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম সফি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দিপন ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবু তাহের, আব্দুল আলিম, সবুজ, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জনি, পিয়াস, রাজিব ইয়াছিন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি পিণ্টু, ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রবিন, ৫ নম্বর সভাপতি ওয়ার্ড তাওরাত হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক তুহিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)