মুজিবনগরে দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী গুরুতর আহত

আপলোড তারিখঃ 2021-08-17 ইং
মুজিবনগরে দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী গুরুতর আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুর-মুজিবনগর সড়কের আদর্শ মহিলা কলেজের সামনে পাট বহনকারী ট্রলির ধাক্কায় জিনারুল (৪০) ও আসকাব (৫০) নামের দুজন ফেরী ব্যবসায়ী সাইকেল আরোহী গুরুত্ব আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলের দিকে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জিনারুলের অবস্থা গুরুত্ব হওয়াই তাঁকে কর্তব্যরত চিকিৎসক মেহেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। জানা গেছে, মুজিবনগর-মেহেরপুর সড়কে আদর্শ মহিলা কলেজের সামনে দিয়ে বিকেেেলর দিকে সড়কের বাম পাশ দিয়ে মুজিবনগরের পুরুন্দরপুর গ্রামের দিকে দুটি সাইকেলযোগে যাচ্ছিলেন দুই ফেরী ব্যবসায়ী গোপালনগর গ্রামের রমজান শেখের ছেলে জিনারুল (৪০) ও খোদা বস্কের ছেলে আসকাব (৫০)। এসময় ওপর দিক থেকে কাঁচা পাট বহনকারী দুটি ট্রলি পাল্লা দিয়ে আসতে একটি ট্রলি নিয়ন্ত্রয়ন হারিয়ে দুই সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে কলেজের সামনে উল্টে পড়ে। এতে গুরুতর আহত হন ওই দুজন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাশেম বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে দুজন এসআইসহ পুলিশ সদস্য প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)