গাংনীতে ইজিবাইক ছিনতাইকালে যুবক আটক, গণধোলাই

আপলোড তারিখঃ 2021-08-16 ইং
গাংনীতে ইজিবাইক ছিনতাইকালে যুবক আটক, গণধোলাই ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ইজিবাইক ছিনতাই করতে গিয়ে শামীম রেজা (২৪) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারী শামীম রেজা উপজেলার সহড়াতলা গ্রামের আব্দুস সালামের ছেলে। ইজিবাইক চালক উপজেলার গ্রামের আকবর আলীর ছেলে মিঠুন (২২)। ইজিবাইক চালক মিঠুন জানান, ‘দুজন যাত্রী বেশে আমার ইজিবাইকে ওঠে এবং আমাকে বলে আমাদের নিচে নামিয় দিয়ে আসো। ওদের কথা মতো আমি গার্লের উদ্দেশ্যে রওনা দিই। গাড়াডোব নার্সারি মোড় ফাঁকা রাস্তায় এসে গলায় ছুরি ধরে ইজিবাইকের চাবি কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে আমার আত্মচিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে তাদের আটকে গণধোলাই দেয়। একপর্যায়ে শামীমের সাথে থাকা সহযোগী পালিয়ে গেলেও শামীমকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। পরে গাংনী থানা পুলিশের একটি টিম উদ্ধার করে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটায় শামীমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সহড়াতলা গ্রামের একজন জানান, শামীম সেনাবাহিনীতে চাকরি করত। সেখানে অপকর্ম করার কারণে তাঁকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)