নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কিরণগাছি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সেলিম (৪০) কিরণগাছি এলাকার মৃত মুনসুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র, এসআই হাদীউজ্জামান, এএসআই রাসেল তালুকদারসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। এসময় আটককৃত আসামির কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসমির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।
